রাফা এবং তার বাবা
লিখেছেন MIFTAHUL ISLAM · ৩/৪/২০২৬
মোট ভিউ: ৫৩
Render Mode
—[১]—
এশার জামাত শেষ। সালাম ফেরানো মাত্রই রাফা উঠে এল, বলা যায় দৌড়েই বাসায় এল, সুন্নতের অভ্যেস নেই তার, বিতরও বাদ।বাবা জানে বিষয়টা, এতদিন কিছুই বলেননি। আজকে মাথায় একটা বুদ্ধি এল। বাসায় এসে দেখলেন রাফা আছে কম্পিউটারের সামনে।তারা ভাড়া থাকে ১০ বছর ধরে। নিজেদের বাসার খুব ইচ্ছে রাফার। ভাড়ায় থেকে শান্তি নেই। বাবাকে অনেক বলেছে, কিন্তু তেমন কোন কাজ হয়নি। জাতি তাই এখন হতাশ। আজ হঠাৎ বাবা ঢুকেই বললেন "আচ্ছা, আমাদের সবার যদি একটা করে বাসা থাকে নিজেদের, কেমন হয়?" হঠাৎ এমন কথায় হতাশ জাতি মুহূর্তেই আশাবাদী হয়ে ওঠে, কিসের কম্পিউটার, কিসের গেম, রাফা এসে বসে বাবার পাশে। বলে "এরম মজা করা একদম ঠিক না , বাবা!"
"আরে মজা না, সত্যি, প্রতিদিন ২০ মিনিট তোকে একটা কাজ করা লাগবে, বিনিময়ে গুলশানে একটা বাসা একদম তোর।"
"এ কেমন কথা? কিছুই বুঝলাম না।"
"আগে বল রাজি কি না।"
"অবশ্যই, দিনে ২০ মিনিট কেন, ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৫ ঘণ্টা যা লাগে। বিনিময়ে আমার নিজের বাসা। ইয়েএএএএএ!"
"কিন্তু একটা সমস্যা।"
"কী?"
"মানুষ মাত্রই মরণশীল। সো কেবল একটা বাসার জন্য দিনের এত সময় তুই এসব গেম টেম থেকে দূরে থাকতে পারবি?"
"কেন পারব না?"
"আচ্ছা তোকে যদি বলা হয় যে বাসাটা এই দুনিয়াতে না দিয়ে আখিরাতে তোকে দেয়া হবে? মানে কোনো টাইম লিমিট নাই, একটা বাসা অনন্তকাল ধরে তোর, তাও আবার জান্নাতে, এমন জায়গায় বাসা যা কোনো চোখ কোনদিন দেখেনি, কোনো মন কখনো কল্পনাও করেনি ।"
হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় রাফা। এরকমও সম্ভব বুঝি?বাবাকে বলে, " কী করা লাগবে বাবা?"
"নামাযটা তুই তো মাশাআল্লহ ৫ ওয়াক্তই পড়িস, খালি আরো ২০ মিনিট সময় বেশি দিয়ে ১২ রাকাত সুন্নাত নামাজটাও পড়ে নিস।"
" এইটুকুই জাস্ট?'
"হ্যাঁ, সোনা।"
"থ্যাঙ্ক ইউ বাবা। আই লাভ ইউ!"
বাবাকে জড়িয়ে ধরে রাফা। কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়।
—[২]—
মসজিদ থেকে মুয়াজ্জিনের গলা ভেসে আসছে, আসসলাতু খইরুম মিনান নাউম। রাফার ঘুম ভেঙ্গে যায়। ইশ! কী সুন্দর একটা স্বপ্ন দেখছিল। নিজের বাসার স্বপ্ন। পরক্ষণেই নিজেকে বলে ওঠে সে
"জান্নাতের বাসা তো কল্পনা করা যায় না। স্বপ্নেও কি দেখা যায় না? বাবাকে জিজ্ঞেস করতে হবে। দেখি নামাজ শেষে জিজ্ঞেস করব হিহি!"
রেফারেন্স-
আল্লাহর রসূল (ﷺ) বলেন, “যে কোন মুসলিম বান্দা প্রত্যহ্ আল্লাহ তাআলার উদ্দেশ্যে বারো রাকআত নফল (ফরয ব্যতীত সুন্নত) নামায পড়লেই আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এক গৃহ্ নির্মাণ করেন। অথবা তার জন্য জান্নাতে এক ঘর নির্মাণ করা হয়।” (মুসলিম, সহীহ ৭২৮নং, আবূদাঊদ, সুনান, নাসাঈ, সুনান, তিরমিযী, সুনান)
মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি।
মন্তব্য করতে হলে আগে অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর সাইন ইন করুন।